মালয়েশিয়ায় পবিত্র শবে বরাত পালিত

মালয়েশিয়া প্রতিনিধি:

বাংলাদেশের একদিন আগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শনিবার দিবাগত রাতে মালয়েশিয়াতে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।

মালয়েশিয়ায় বাংলাদেশী অধ্যুষিত প্রায় প্রত্যেক এলাকায়ই প্রবাসী বাংলাদেশীদের পরিচালনায় গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ। পবিত্র শবে বরাতের সন্ধ্যা নামতেই প্রবাসী বাংলাদেশি মসজিদগুলোতে নামে প্রবাসীদের উপচে পড়া ভিড়। আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় ইবাদত বন্দেগিতে শামিল হন সবাই।

বাংলাদেশি প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন।
মহিমান্বিত এ রজনীতে প্রিয় বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রবাসীরা বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights