কাহারোলে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

দিনাজপুর প্রতিনিধি
মাদক বিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরের কাহারোলে গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুরের একটি দল।

রবিবার মাদকবিরোধী এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক জাহাঙ্গীর আলম (৩৮) দিনাজপুরের কাহারোল উপজেলায় রামচন্দ্রপুর ইউপি এলাকার মো: মাইনুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, রবিবার মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর ইউপি এলাকায় জাহাঙ্গীর আলমকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, নিয়মিত অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights