কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। রবিবার বিকেলে পুলিশের একটি চৌকস দল উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ওইদিনই সন্ধ্যায় তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী থানার ২নং শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী মিয়াপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য যতীন্দ্র নারায়ণ সন্ত্রার পাড় গ্রামের মাদক কারবারি আব্দুল মজিদ (৪০)কে বাইসাইকেলে মাদক পরিবহণের সময় আটক করা হয়। এসময় তার সাথে থাকা ৪ কেজি গাঁজাও উদ্ধার করা হয়।এরপর তার বিরুদ্ধে থানায় মামলা দেয়া হয়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights