মর্টার শেলের বিকট শব্দে আবারও প্রকম্পিত টেকনাফ সীমান্ত

অনলাইন ডেস্ক

আবারও কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ ভেসে আসছে। এতে হোয়াইক্ষ্যং উনছিপ্রাং সীমান্ত গ্রাম ক্ষণে ক্ষণে প্রকম্পিত হয়ে উঠছে।

সোমবার সকাল সাড়ে ১০টার কিছু আগে থেকে এ শব্দ ভেসে আসতে শুরু করে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও আতঙ্ক বিরাজ করছে।

কয়েকদিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে আজ সকাল ১০টা থেকে মর্টারশেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ফলে আবারও সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, কয়েকদিন ধরে টেকনাফ হোয়াইক্ষ্যং সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ সকাল ১০টা থেকে আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা।

টেকনাফ উনছিপ্রাং প্যারা এলাকার চিংড়ি ঘের মালিক আলী আহম্মেদ, সকাল ১০টার পর থেকে আবারও গোলাগুলির শব্দ ভেসে আসছে। এটি মিয়ানমারের কুমিরখালী এলাকায় হচ্ছে। আমরা এখান থেকে আগুনের ধোঁয়া দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights