নামাজের সময় মসজিদে হামলা, বহু মুসল্লির প্রাণহানি

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে নামাজের সময় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এতে বহু মুসল্লি নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মুসল্লিরা ফজরের নামাজ পড়তে মসজিদে উপস্থিত হলে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় কমপক্ষে ১৫ নিহত হয়।
বুরকিনা ফাসোর কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনার একই দিনে একটি মসজিদে কয়েক ডজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। ভোরে নামাজের সময় বন্দুকধারীরা দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “নিহতরা সবাই মুসলিম, তাদের বেশিরভাগই পুরুষ।”

বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে, তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য এবং মিলিশিয়াকেও লক্ষ্যবস্তু করে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights