রাজধানীতে সরকারি চার হাসপাতালে র‍্যাবের অভিযান, ৪১ দালাল গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সরকারি চার হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪১ সদস্যকে গ্রেফতার করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। র‍্যাব-২ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

হাসপাতাল চারটি হলো-শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ঢাকা শিশু হাসপাতাল।
র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, শেরেবাংলা নগর এলাকায় সরকারি চার হাসপাতালের সামনে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের ৪১ সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, আমরা আজ আকস্মিকভাবে হাসপাতালগুলোর সামনে অভিযান পরিচালনা করি। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৮ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে ১৫ জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে চারজন এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights