টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সাথে উত্তরের রেল যোগা‌যোগ বন্ধ

টাঙ্গাইলের করোটিয়া এলাকায় টাঙ্গাইল ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে‌ যাওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দি‌কে টাঙ্গাইল সদর উপ‌জেলার ক‌রো‌টিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। এতে টাঙ্গাইল, গাজিপুর ও সিরাজগঞ্জের বেশ ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ায় ভোগান্তি পড়তে হয় যাত্রীদের।

এর আগে, টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে ছে‌ড়ে যায়। বঙ্গবন্ধু পূর্ব রেল‌স্টেশ‌নের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে‌ছেন। ইঞ্চিনটি দ্রুত সচল করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights