ফুলবাড়ীতে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়নের বালাতারি গ্রামে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে থানায় মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতারী গ্রামে অভিযান পরিচালনা করে রাকিব হাসান (২০) নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার কাছ থেকে সাড়ে কেজি গাঁজাও উদ্ধার করা হয়।এরপর তাকে থানায় নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights