ছাত্রদলের নতুন সভাপতি রাকিব, সম্পাদক নাসির

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কমিটির অন্যরা হলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

অপরদিকে, ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

ঢাবি শাখার নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন মাসুম বিল্লাহ (সিনিয়র সহ-সভাপতি), আনিসুর রহমান খন্দকার অনিক (সহ-সভাপতি), নাছির উদ্দীন শাওন সিনিয়র (যুগ্ম সাধারণ সম্পাদক), শামীম আক্তার শুভ (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং নূর আলম ভূঁইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights