কুমিল্লাকে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা বরিশালের
অনলাইন প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা ঘরে তুললো তামিম ইকবাল নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।
শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল।
