শেরপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা কারাগারে জমসেদ আলী (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জমসেদ মাদক মামলায় এক বছর ৮ মাসের দণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন।

জমসেদ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবের এলাকার মোছলেম উদ্দিনের ছেলে। জেল কর্তৃপক্ষের দাবি, জমসেদ হার্ট অ্যাটাকে মারা গেছেন।

জেল সূত্র জানায়, জমসেদ আলী মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদালত থেকে গত ৩০ জানুয়ারি কারাগারে প্রেরিত হয়। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যার দিকে জমসেদের বুকে ব্যথা শুরু হলে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে জমসেদ মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার হার্টে সমস্যা ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেল সুপার হুমায়ুন কবির খান জানিয়েছেন, মৃত্যু পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights