ইতিহাস ধরে রাখার চেষ্টা করেছি: অধ্যাপক মুনতাসীর মামুন

ভোলা প্রতিনিধি

ভোলায় ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’র বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ভোলা শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কমিটির ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুনতাসীর মামুন বলেন, আমি বিভিন্ন ঘটনাবলীতে অংশ নিয়েছি। ইতিহাস গড়ায় সহায়তা করেছি। পরবর্তীকালে ইতিহাস চর্চা করে সেই ইতিহাস ধরে রাখার চেষ্টা করেছি।

এসময় তিনি স্বাধীন বাংলায় পতাকা উত্তোলনের সেই ইতিহাস তার বক্তব্যে তুলে ধরেন বলেন, ওই সময়ের ইতিহাস সংরক্ষণে প্রাথমিক পুঁজিটি উনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আমাকে সংগ্রহ করে দিয়েছিলেন। আর এজন্যই ওই সময়ের ঐতিহাসিক ঘটনার ইতিহাস এখনো মসৃণভাবে চলছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কমিটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights