ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলোচিত এসকেন সরদার (৬৫) হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। এছাড়া ৫ আসামির প্রত্যেককেই ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুরের সালথা উপজেলার দক্ষিন আটঘর ইউনিয়নের বাসিন্দা এসকেন সরদারকে ১০১৬ সালের ২০ ডিসেম্বর রাতে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। পরদিন সকালে আটঘর ইউনিয়নের জয়কাইল সাকিনের জনৈক জয়নাল মোল্লার আবাদি জমিতে এসকেন সরদারের ক্ষত বিক্ষত লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহতের ছেলে ইয়াছিন সরদার সালথা থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বিশা ওরফে বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ওরফে সাধু ফরাজি, মোঃ বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। মামলার অপর তিন আসামী ফরিদ মাতুব্বর, এসকেন ব্যাপারী ও ফয়সাল খান ওরফে হিমেলকে বেকসুর খালাস প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights