টেস্ট ক্রিকেটে নতুন নজির লায়নের

অনলাইন ডেস্ক

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়ের অন্যতম কারিগর নাথান লায়ন। ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অফস্পিনার। এই সাফল্য ভেঙে দিয়েছে ৭৮ বছরের পুরনো একটি রেকর্ড।

রবিবার প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭২ রানে জয় পেয়েছেন প্যাট কামিন্সরা। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬৫ রান খরচ করে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লায়ন। তার এই সাফল্যে তৈরি হয়েছে নতুন নজির। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে কোনো অস্ট্রেলীয় বোলারের এটাই সেরা বোলিং।

১৯৪৬ সালে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার উইলিয়াম জোসেফ ও’রিলি ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। ওয়েলিংটনের ২২ গজেই নজির গড়েছিলেন সাবেক লেগস্পিনার। রবিবার ৭৮ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন লায়ন।
নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলীয় স্পিনারদের মধ্যে টেস্টের এক ইনিংসে লায়নই এখন সেরা। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম স্পিনার হিসেবে ইনিংসে ৬ উইকেট নেওয়ার নজিরও গড়লেন লায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights