ধুনটে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

বগুড়ার ধুনটে এডিপির অর্থায়নে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার হেউটনগর দাখিল মাদ্রাসা, বেড়েরবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা, বাঁশপাতা বিদ্যালয়, চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়, দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্তনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ১০ জোড়া করে ব্রেঞ্চ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজনসহ শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights