মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন

মেহেরপুর প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে এতিহাসিত ৭ মার্চ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অস্থায়ী ভাবে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights