বাগেরহাটে ভারোত্তোলনের জাতীয় প্রতিযোগিতা শুরু
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের বঙ্গবন্ধু ৪০তম পুরুষ ও ১৭তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলনের চার দিনব্যাপী জাতীয় প্রতিযোগিতা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দেশের ৬টি বাহিনীর ভারোত্তোলন দল ও ১৭টি ক্লাবের জাতীয় পর্যায়ের ১৪০ জন পুরুষ ও মহিলা ভারোত্তোলন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
