ডেঙ্গুতে ১৪ দিন পর একজনের মৃত্যু, হাসপাতালে ১২

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে ১৪ দিন পর ডেঙ্গুতে এ মৃত্যু হলো। এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর সবশেষ একজনের মৃত্যুর খবর দিয়েছিল। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের মোট ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ভর্তি রোগীদের ৬ জন ঢাকা মহানগরের, বাকি ৬৯ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫৬ জনে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৮ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩০ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৩৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights