বাউবিতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ: স্বাধীনতার রাজনৈতিক ঘোষণা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ : স্বাধীনতার রাজনৈতিক ঘোষণা’ শীর্ষক এক আলোচনাসভা বৃহস্পতিবার বাউবির গাজীপুরস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। তিনি বলেন, বঙ্গবন্ধু তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একত্রিত করেছিলেন। সেই জাতীয়তাবাদ এবং দেশপ্রেম জাগ্রত করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। আলোচনা করেন বাউবির স্কুল অব এডুকেশনের অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম।
বাউবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কে. এম. রেজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: শহীদুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির রেজিস্ট্রার মহাঃ শফিকুল আলম। সঞ্চালনায় ছিলেন সামাজিক বিজ্ঞান ও ভাষা স্কুলের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে বাউবির কয়েক শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী, টিউটর, সমন্বয়কারী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
