চট্টগ্রামে প্রথম নারী বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে নারী বিতর্ক প্রতিযোগিতা ‘নারী তোমার জন্য’। ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে দুইদিনের এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ১২টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি বৃজেট ডায়েসের সভাপতিত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম, নারী উদ্যোক্তা রওশন আরা, সাংবাদিক ডেইজি মউদুদ, লেখিকা রোকসানা বন্যা, শিক্ষিকা শাহানাজ শহীদ, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, নৃত্য শিল্পী রিয়া দাশ চায়না, শিক্ষিকা জয়শ্রী দাশ, আফসানা তমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর নারী বিতার্কিকদের সমন্বয়ে গঠিত দল সমূহ তর্কে যুদ্ধে অবতীর্ণ হয়। আজ ৯ মার্চ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমে ২দিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপ্তি হবে।
