পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের লাশ হস্তান্তর

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় নিহত পরিবারের স্বজনদের কাছে এ লাশ হস্তান্তর করেন। নিহত সকলের পরিচয় পাওয়ায় এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কাফনের জন্য প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে নিহত প্রতি পরিবারকে ৫ লাখ করে টাকা দেওয়ার বিষয়ে সহযোগীতা করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সহযোগীতা করা হবে আহতদেরও।

উল্লেখ্য, শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাবার পথে একটি অটোরিক্সা ঝাউতলা নামক স্থানে গিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাচ্ছিল। পথে ওই অটো রিক্সাকে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে অটোরিক্সা, মোটর সাইকেল ও বাসের ত্রিমুখী সংঘংর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও পিরোজপুর সদর হাসপাতালে নেবার পথে আরোও ৩ জন নিহত হয়। এ ঘটনায় আরোও ১০ জন আহত হন। আহতরা পিরোজপুর জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights