লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের সভাপতি লিটন, সম্পাদক আরিফ

নিজস্ব প্রতিবেদক

‘লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম-ঢাকা’র ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কালবেলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), সহ-সভাপতি কাজী হাবিব (স্পষ্টবাদী), সহ-সভাপতি আলী ইমাম সুমন (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর), হক ফারুক আহমেদ (যুগান্তর), জিয়া চৌধুরী (টিবিএস), সাংগঠনিক সম্পাদক হয়েছেন-বেলায়েত হোসেন (এখন টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (দেশ টিভি)।

কোষাধ্যক্ষ জুনায়েদ শিশির (কালবেলা), দপ্তর সম্পাদক রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো (কচিপাতা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন বাদল (সমকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলা ভিশন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াদ হোসেন (টিবিএস), আহাম্মদ ফয়েজ (নিউ এইজ), কাউসার মাহমুদ (যুগান্তর), তারেক চৌধুরী (৭১ বাংলা), জাহিদুল ইসলাম রাকিব (বার্তা২৪), সুলতান মাহমুদ আরিফ (চ্যানেল২৪) এবং বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান এবং নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক এটিএম ইসহাক ও হারুনুর রশিদ।

এ উপলক্ষে আয়োজন করা হয় রাজধানীতে কর্মরত লক্ষ্মীপুর জেলা সাংবাদিকদের পারিবারিক মিলন মেলা। এ সময় লক্ষ্মীপুরের কৃতি সন্তান সাংবাদিক নেতা খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights