সুবর্ণচরে শিক্ষক মোঃ হানিফ’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ উত্তর চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারি শিক্ষক মোঃ হানিফ’র বিদায় অবসর জনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১০ ই মার্চ রোববার বেলা ১১ টায় চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নির্বাহী বোর্ডের সভাপতি মিজানুর রহমান দিপকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নং চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুহাম্মদ মহি উদ্দিন, প্রাথমিক শিক্ষক সোসাইটি কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, উত্তর চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মজিবুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ নাসিম ফারুকী, চরজব্বর ইউনিয়নের ইউপি সদস্য আবু কাউছার, ইউছুপ মেম্বার, শিক্ষক নুরুল আলম, হাজী লোকমান, সমাজ সেবক চর রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিনসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বিদায় শিক্ষক মোঃ হানিফ’র কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে বিস্তর স্মৃতিচারণ করেন।

পরে অতিথিরা, স্কুল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ নেতৃবৃন্দরা বিদায় শিক্ষককে বিভিন্ন উপহার সমগ্রী তুলে দেন এবং অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights