কালিয়াকৈরে কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কালিয়াকৈরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈরের উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কিশোরী-কিশোরী ক্লাবের ফিল্ড সুপার ভাইজার উম্মে কুলসুম।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। আবৃত্তিতে হাবিব বিন জাবাল, সঙ্গীতে ঐশী সাহা, চিত্রাঙ্কনে অনিতা সরকার অর্পিতা, বালিশ বদলে উপমা সাহা ও ভারসাম্য দৌড়ে আল আমিন প্রথম পুরস্কার পায়। ৫ ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কার দেয়া হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার ১০ টি ক্লাবের ৫০ জন কিশোর-কিশোরী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights