শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র মাহে রমজানে ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।
এ বিষয়ে উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights