হাথুরুর কোচিং প্যানেলে নতুন সদস্য

অনলাইন ডেস্ক

চন্দিকা হাথুরুসিংহের কোচিং প্যানেলে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কেলিকে যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে বিসিবির।

আগামী ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন নাথান।

তিনি অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এসসিএ) থেকে লেভেল-২ সার্টিফিকেট প্রাপ্ত। একই সঙ্গে পেশাদার ক্রিকেট, রাগবি লিগেও কাজ করেছেন নাথান।
বিসিবির নিয়োগের আগে নাথান ব্রিসবেন ব্রোনচস রাগবি দলের সঙ্গে অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে বিশেষ করে স্পিড এবং রিকন্ডিশনিং ছিল তাঁর কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights