মালয়েশিয়ায় যেভাবে অতিবাহিত হলো রমজানের প্রথম দিন

মালয়েশিয়া প্রতিনিধিঃ
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর ঘরে ঘরে এলো মাহে রমাদান। মঙ্গলবার থেকে মালয়েশিয়ার মুসলিমরা শুরু করেছেন সিয়াম সাধনা। তাই রমজানের প্রথম দিনটা সবার কাটে নানান ব্যাস্ততায়। প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটা অংশের বসবাস এ মালয়েশিয়ায়। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদিন কর্ম ব্যস্ততার পর রমজানের প্রথম দিন বিকালে প্রবাসী বাংলাদেশিদের ব্যস্ততা কাটে ইফতারি আয়োজনে।

দেশের মত বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকেন। তাদের ইফতারি আয়োজনে থাকে ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, হালিম খেজুরসহ বিভিন্ন ধরনের ফলমূল। কর্ম ব্যস্ততার কারণে অনেকেই এসব ইফতার সামগ্রী সংগ্রহে রাখেন আগে থেকেই।

তাছাড়া কুয়ালালামপুরে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট গুলোতে প্রতি বছরের ন্যায় এবারও ছিল শাহী হালিম, জিলাপী, বুরিন্দা পেঁয়াজু, বেগুনি, আলুরচপসহ দেশীয় হরেক রকম ইফতারির নানা আয়োজন। বাদ আছরের পরপরই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমে উঠে প্রবাসীদের ইফতার বাজার। এ যেন স্বল্প সময়ের পুরান ঢাকা।
ঘড়ির কাঁটা সন্ধ্যা সাতটা সাতাশ মিনিট বাজতেই ভেসে এলো আজানের ধ্বনি। সকলেই ইফতার গ্রহণ করেন। এভাবেই নানা আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা অতিবাহিত করেন রমজানের প্রথম রোজাটি। রাজধানী কুয়ালালামপুর ছাড়াও সেলেঙ্গর, জহরবারু, পেনাং, সেরেম্বানসহ বিভিন্ন প্রদেশে বসেছে বাংলাদেশি ইফতার বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights