চট্টগ্রামে লাইসেন্স ফি ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হালিশহর বড়পোল এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় হলি নার্সিং কলেজ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া হালিশহর ও আগ্রাবাদ এলাকার ৭ প্রতিষ্ঠানের বকেয়া লাইসেন্স ফি আদায় করা হয়।

বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

একই অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানের পণ্য সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights