কাজের সময় ল্যাপটপ স্লো, তাৎক্ষণিক সমাধানে যা করবেন

অনলাইন ডেস্ক

ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ করার সময়ই দেখা জায় সেটি ঠিকভাবে চলতে চায় না। আর এই সমস্যা অনেকেরই রয়েছে। কিন্তু এই সমস্যা থেকে মুক্তির উপায় জানেন না অনেকে। যেহেতু ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া চলা দায়, তাই সেটা ঠিক করে নেওয়াই ভাল। না তার জন্য আপনাকে সার্ভিস সেন্টারে গিয়ে টাকা খরচ করতে হবে না। আপনি বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন। তার জন্য কী কী করতে হবে দেখে নিন-

১. একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখবেন না

কাজ করার সুবিধার জন্য অনেকেই একাধিক ট্যাব ওপেন করে কাজ করেন। যাতে সবকিছু একেবারে চোখের সামনে থাকে। কিন্তু এমনটা করার কারণেই ল্যাপটপ ঠিকভাবে চলছে না। ব্রাউজারে যত বেশি ট্যাব ওপেন করবেন, আপনার ডিভাইসের র‍্যাম বা প্রসেসরের ওপর তত বেশি চাপ পড়বে। ফলে ধীরে কাজ করতে শুরু করবে। তাই কম ট্যাব খুলেই কাজ করুন।
২. ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রামগুলোতে নজর দিন

অনেক সময় ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে আপনার অজান্তেই একাধিক লুকিয়ে থাকা প্রোগ্রাম নিজে থকেই কাজ করতে থাকে। ফলে ল্যাপটপটি কাজ করতে পারে না। স্লো হয়ে যায়। তাই একসঙ্গে Ctrl+Shift+Esc প্রেস করে টাস্ক ম্যানেজারে যান। সেখানে গিয়েই চেক করতে পারেন কোন কোন প্রোগ্রাম চলছে। এর মধ্যে আপনি যে প্রোগ্রামটি বন্ধ করতে চান তাতে রাইট ক্লিক করে তারপরে ‘এন্ড টাস্ক’-এ ক্লিক করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights