চরভদ্রাসনে জাতীয় শিশু দিবসে নানা আয়োজন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে নানান আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল থেকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল নয়টা চল্লিশের দিকে সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী গ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, এমপি প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, চরভদ্রাসন থানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ ফয়সল বিন করিম, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথি, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদ, মো. ফকরুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights