কুষ্টিয়ায় বঙ্গবন্ধু পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন
কুষ্টিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। শহরের কালিশঙ্করপুরে ফাহিম আর্ট স্কুলে রবিবার বেলা ১১টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন শুরু হয়। এ আয়োজন ভার্চুয়ালি সভাপতিত্ব করেন কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টু।
উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, পরিবেশবাদী গৌতম কুমার রায় ও ফাহিম আর্ট স্কুলের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
শিশু-কিশোররা নিজের মতো করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
