রাঙামাটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। রবিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ ছাড়া রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবার চৌধূরী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। কিছু অপশক্তি আছে, যারা দেশকে ভালবাসে না। দেশের ক্ষতি চায়, তারা মুক্তিযুদ্ধে ইতিহাস বিকৃত করতে অপচর্চা করছে। তাদের প্রতিহত করতে হবে।
এর আগে, রাঙামাটি সদর উপজেলা সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন জেলার সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights