রিশাদকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মিরাজ

অনলাইন ডেস্ক

বর্তমান সময়ে বাংলাদেশে একমাত্র লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলছেন রিশাদ হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছিলেন তিনি। সবমিলিয়ে রিশাদকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন জাতীয় দলের অলারাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সিরিজের শেষ ওয়ানডের আগে আজ রবিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের বাংলাদেশ দল তো অনেক দিন ধরেই একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে। আমি মনে করি, ওর এখনও অনেক দেওয়ার বাকি আছে, শেখার বাকি আছে। ওর মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। যত ম্যাচ খেলবে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা হবে।’

লেগস্পিনারের জন্য কাজটা কঠিন উল্লেখ করে মিরাজ বলেন, ‘একজন লেগ স্পিনারের জন্য অত সহজ না কাজটা, অনেক কঠিন। আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয় খেলায় অনেক কন্ট্রোল থাকতে হয়। যে জিনিসটা ওর ভিতরে আসছে আমি দেখেছি অনেক উন্নতি হয়েছে। সে যত ম্যাচ খেলবে তত শিখতে পারবে। আমরা যদি ওর যত্ন নিতে পারি তাহলে আমাদের দেশের জন্য একটা বিরাট সম্পদ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights