টেকনাফে নানা কর্মসূচি মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরীর সভাপতিত্ব ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের পরিচালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রবিউল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহির হোসেন এমএ, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ প্রমুখ।
এছাড়াও সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট রেডিও ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না এবং বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক গুরুত্বসহকারে আলোচনার মধ্য দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসন্ন ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলাপ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ভাসমান মানসিক রোগিদের মধ্যে খাবার বিতরণ করে মানসিক রোগিদের তহবিল (মারোত)। দুপুরে মানসিক রোগিদের মধ্যে এ খাবার বিতরণের সূচনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্রসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights