‘শেখ হাসিনার হাত ধরেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে’

কুমিল্লা প্রতিনধি
দেবিদ্বার উপজেলার সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কারবিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে ম্যানেজিং কমিটির সভাপতি আবু মুসা ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, জাতির যা যা সাংস্কৃতিক উপাদান প্রয়োজন ছিল তার ভিত্তি শেখ কামাল গড়ে দিয়েছিলেন। আজ তা তরুণ প্রজন্মের কাছে লালিত হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থা উন্নয়নের পাশাপশি কৃষিখাতেও আধুনিক যন্ত্রপাতির যোগান দিয়ে দেশের কৃষিখাতকে উন্নত কৃষিতে রূপান্তরিত করেছে। বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৪নং সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির, ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জালাল ভূইয়া, সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. ওবায়দুল হক, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আশ্রাফ (মেম্বার), কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আবুল খায়েরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights