বরিশালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের সাথে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, ১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তারা।
এসময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদেরকে এই পেনশন স্কিম বাস্তবায়নে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক বরিশাল। এসময় উদ্যোক্তাগণ জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বরিশাল জেলাকে সর্বোচ্চ পেনশন স্কিমের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights