ত্রিশালে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের ত্রিশাল ও ভালুকার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-বেদেনা (৫০), তার ছেলে হারুন (৪৪) ও নাইম (২৫)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার বিকেলে এ ঘটনায় ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমাইয়ুন বাদী হয়ে মামলা করেন। গত রবিবার রাতে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেদেনাকে গ্রেফতার করতে যায় পুলিশ। পরে বেদেনার দুই ছেলে কুপিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করে এবং মা বেদেনাকে ছিনিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights