ভাঙচুরের দুই মামলায় খালাস পেলেন ইমরান খান

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লং মার্চে ভাঙচুরের দুটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদের এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

২০২২ সালের ২৭ মে ইসলামাবাদ পুলিশ রাজধানীতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে তৎকালীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং আসাদ উমর, আসাদ কায়সারসহ অন্যান্য দলীয় নেতাসহ ১৫০ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শায়েস্তা কুন্ডি মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালত পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালতে হাজির করার অনুরোধ প্রত্যাখ্যান করে।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে এই রায়কে ইমরান খানের জন্য ‘স্বস্তিদায়ক’ বলে বর্ণনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights