গলাচিপায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও নকল প্রোডাক্ট রাখার দায়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে পাঁচটি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে শেখর কসমেটিকসকে ৩ হাজার, লামিয়া কসমেটিকসকে এক হাজার ৫০০, বিসমিল্লাহ পোল্ট্রিকে এক হাজার ৫০০, মিম স্টোর্স ফলের দোকানকে ২ হাজার ও রফিকুল ইসলাম বীজভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোহাম্মদ শোয়াইব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর শুভঙ্কর চন্দ্র দাস।
শাহ মোহাম্মদ শোয়াইব মিয়া বলেন, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মঙ্গলবার গলাচিপা পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক ও জরিমানা করা হয়।
