অপহরণের অভিযোগে রাজধানীতে গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
নীলফামারীর জলঢাকা থেকে অপহরণ করা এক কিশোরীকে (১৫) রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে কিশোরী অপহরণকারী চক্রের প্রধান সদস্য মো. তুহিন ইসলামকে (২২) গ্রেফতার করেছে র‌্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। শনিবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই কিশোরীকে নিয়ে এক মাসের বেশি সময় ধরে বাড্ডায় আত্মগোপনে ছিলেন তুহিন।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি জানান, গ্রেফতার তুহিন গত ৩১ ডিসেম্বর নীলফামারীর জলঢাকা থানার একটি অপহরণ মামলার ১ নম্বর পলাতক আসামি। তিনি অপহরনের মূলহোতা ও পরিকল্পনাকারী। তুহিন ভিকটিমকে নিয়ে উত্তর বাড্ডা এলাকায় আত্মগোপনে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights