অভিমান করে বিষপানে যুবকের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপানে মো. শহিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চরমানিকা ইউনিয়নে চরআইচা গ্রামে এ ঘটনা। শাহিন চর আইচা গ্রামের মো. হানিফ বেপারীর ছেলে।

শহিনের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাবা হানিফ বেপারী, ভাই শাহেআলম ও জামালের সঙ্গে শাহিনের ঝগড়া হয়। এরপর অভিমান করে নিজঘরে শাহিন বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দক্ষিণ আইচা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights