৩২ হাজার ছাড়ালো গাজায় প্রাণহানি ফাইল ছবি

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ওই উপত্যকায় নিহতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, “গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর আরও নয়টি গণহত্যা চালিয়েছে। এতে করে গত ২৪ ঘণ্টায় ৮২ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে নিহতের মোট সংখ্যা ৩২ হাজার ৭০ এবং আহতের সংখ্যা ৭৪ হাজার ২৯৮-তে পৌঁছেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা এখনও তাদের কাছে পৌঁছাতে পারেননি। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights