চট্টগ্রামে ভূমি অফিসের তিন দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিস থেকে তিন দালালকে আটক করা হয়েছে। রবিবার দালালি করতে আসা তিনজনকে নিজের হাতে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান।

আচক তিনজন হলো, উপজেলার পূর্ব বড়ঘোনার হাজী আবু তাহেরের ছেলে কমরুল আলম বাদশা (৫২), মনকিরচরের আবু ছিদ্দিকের ছেলে বাহাদুর (৩৬) ও বৈলছড়ির মৃত শফিউল কাদেরের ছেলে আমিনুল ইসলাম (৬৮)।

খন্দকার মাহমুদুল হাসান বলেন, আটক দালালদের প্রত্যেককে জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights