মধ্যরাতে ঢাকায় ঝড়-শিলাবৃষ্টি

অনলাইন ডেস্ক

ঢাকায় শনিবার মধ্যরাত সোয়া ২টা থেকে ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি পড়েছে। এই ঝড় চলে প্রায় ৩০ মিনিট। ঝড়ের সঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। সঙ্গে বয়ে যাচ্ছে হালকা বাতাসও। এতে শীতল অনুভব হচ্ছে।

সর্বশেষ পূর্বাভাসে শনিবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে সর্বোচ্চ ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফ ও মোংলায় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজারহাটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights