র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

অনলাইন ডেস্ক
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন ঈশ্বরদী পৌরসভার কাচারীপাড়া এলাকার শাকিল হোসেনের ছেলে মো. জোবায়ের (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান (২১), আমবাগান এলাকার মো. জাবেদের ছেলে মো. আল আমিন (১৭), একই এলাকার মৃত লিটনের ছেলে মো. বাপ্পী (১৬), মো. আনিসের ছেলে মো. রাকিব (১৭), শহরের কদমতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে শিহাব (১৬), মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭) ও মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন (১৭)।

কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন কিশোর গ্রুপের সদস্যরা। রাস্তাঘাটে ও শহরের বিভিন্ন গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights