ফুলপুরে স্বাধীনতা দিবস উদযাপন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে শেরপুর রোড মোড়ে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ওই পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

ফুলপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার-ভিডিপি, হাসপাতাল, সাব-রেজিস্টার অফিস, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা কামিল মাদরাসা ওই পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র শশধর সেন, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সাবরেজিস্ট্রার স্বপ্না বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. হুমায়ুন কবির, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights