বরিশালে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ও ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এর পরপর ডি আই জি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ বেদীতে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেখানে মানুষের ঢল নামে। অনেকে ব্যক্তিগত ভাবেও শ্রদ্ধা জানাতে হাজির হন ফুল নিয়ে।

এদিকে মহানগর আওয়ামী লীগ নগরীর ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়। পরে বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

এসয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights