হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পরপর দুই ম্যাচ হেরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটিতে হারলে ঘরের মাটিতেই হোয়াইটওয়াশ হবে টাইগ্রেসরা।

বুধবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টস জিতেছেন অজি অধিনায়ক হিলি। টস জয়ের পর বাংলাদেশকেই ব্যাটিংয়ে পাঠান তিনি।

সিরিজের এখন পর্যন্ত ব্যাট হাতে ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচে একবারও ১০০ রানের স্কোরও করা হয়নি বাংলাদেশের মেয়েদের।
বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সুমাইয়া আক্তার, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যালিসা হিলি, ফোব লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহ্যাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, কিম গ্রাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights