সাংবাদিক মানিক মুনতাসিরের বই ‘বর্ণহীন চরিত্র’

অনলাইন ডেস্ক
সাংবাদিক, লেখক ও কবি মানিক মুনতাসিরের নতুন বই ‘বর্ণহীন চরিত্র’ প্রকাশিত হয়েছে। এবারের অমর একুশে বইমেলাকে ঘিরে প্রকাশ করা হয়েছে বইটি। প্রেম, দ্রোহ, ক্ষোভ, সমাজ, সংস্কৃতি, প্রকৃতি ইত্যাদি বিষয়বস্তুকে ঘিরে লেখা কবিতা বইটিতে স্থান পেয়েছে।

টাঙ্গন প্রকাশিত বইটির মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ।

মানিক মুনতাসির বাংলাদেশ প্রতিদিনে কর্মরত রয়েছেন। তিনি প্রায় দেড় যুগ সাংবাদিকতার সঙ্গে জড়িত। এর আগের মেলায় এই লেখকের প্রবন্ধের বই ‘মুখোশের আড়ালে মুখোশ’ প্রকাশিত হয়। লেখকের প্রথম বই ‘খবরের কবর’ প্রকাশিত হয় ২০১৬ সালের বই মেলায়।
লেখকের বইসমূহ মেলায় টাঙ্গনের স্টল নম্বর ৩২১ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে পাওয়া যাবে। এ ছাড়া রকমারি ডটকম, বাতিঘর ডটকম, বইফেরি ডটকম ও পিবিএস ডটকমসহ সকল অনলাইন প্লাটফর্মেও বইটি পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights