কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রহরীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে পল্লী বিদ্যুৎ সমিতি-২ সাব জোনাল অফিস থেকে আব্দুল আলিম (৪৯) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারের পল্লী বিদ্যুতের অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেল।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, সকালে অফিসের নিচ তলার মুদি দোকানদার অফিসের ভিতরে আব্দুল আলিমের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি কোন কারণে আত্মহত্যা করেছেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights